যানজট নিরসনে সৈয়দপুর শহরে রোড ডিভাইডার স্থাপন

নীলফামারীর সৈয়দপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসনে রোড ডিভাইডার স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩ মে) দুপুরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের দিনাজপুর রোড মোড়ে স্থাপিত রোড ডিভাইডারের উদ্বোধন করেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আব্দুল মুনতাকিম। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর ট্রাফিক পুলিশের শহর ও যানবাহন পরিদর্শক (টিআই) মো. মাহফুজার আলম, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু, ইকু গ্রুপের সিইও মো. ইরফান আলম ইকু, জুলফিকার স্টিলের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মো. শহিদ খান নাদিম, ট্রাফিক সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধন শেষে সেখানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক দ্বীপে প্রথমে অস্থায়ী এবং পরে স্থায়ীভাবে রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে। নীলফামারী জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায়, জুলফিকার স্টিল ও ওয়ালটনের সৌজন্যে এসব রোড ডিভাইডার স্থাপন করা হয়।