ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার (৪ মে) সকাল ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮ টায়) কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোট গণনা।
ভোটের প্রবণতা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৯৭ আসনে, তৃণমূল ৯৩ আসনে।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে।
সকাল ৮টায় কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে এই ভোট গণনা শুরু হয়।