চট্টগ্রামের চন্দনাইশে একটি বেসরকারি মেডিকেল কলেজের হোস্টেল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (৪মে) দুপুরে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালের বয়েস হোস্টেল-৩ রাজু গার্মেন্টস আব্দুর নুর ভবনের নিচের তলার ১নং রুমে এই ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম নজরুল ইসলাম সায়েম (২১)। তিনি ওই কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। মেডিকেলের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নজরুল দীর্ঘদিন ধরে সাইকিয়াট্রি বা মানসিক রোগের আক্রান্ত ছিলো এবং চিকিৎসাধীন ছিলো। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ড চরখিদিরপুর এলাকার মো. আব্দুর রহিমের সন্তান।
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অরূপ দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের শিক্ষার্থী মেডিকেলের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নজরুল দীর্ঘদিন ধরে সাইকিয়াট্রি বা মানসিক রোগের আক্রান্ত ছিলো এবং চিকিৎসাধীন ছিলো। বয়েস হোস্টেল-৩ তাঁর রুমে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আমরা চন্দনাইশ থানায় খবর দেই।
চন্দনাইশ থানার এসআই মো. শরিফুল ইসলাম জানান, মেডিকেল কলেজ ও পরিবারে তথ্য অনুযায়ী নজরুল দীর্ঘদিন ধরে সাইকিয়াট্রি বা মানসিক রোগের আক্রান্ত ছিলো এবং চিকিৎসাধীন ছিলো। ঘটনাস্থলে গিয়ে নিহত শিক্ষার্থীর সুরতহাল রিপোর্ট তৈরি করি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয় বলে জানান তিনি।