চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে তাদের নিজ বসতবাড়ির পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রোকসানা বেগম (৩২) ও তারেকুল ইসলাম (২২)। তারা চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনায় দুপুরে চন্দনাইশ থানায় আহামদ হোসেন (৬৫) ৬ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
