নিজ ঘর থেকে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার আওতায় মাদকবিরোধী অভিযানে শাহ জালাল (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বসতঘর থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (৪ মে) রাতে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহ জালাল রোয়াচালা গ্রামের মৃত আঃ মালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওসি শফিউল আলমের নির্দেশনায় এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই মো. আল আমিন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রোয়াচালা গ্রামের শাহ জালালের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার ঘরের খাটের উপর থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, শাহজালালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার (৫ মে) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ ব্যাপারে কোনো আপস নেই। একই সঙ্গে তিনি সচেতন নাগরিকদের মাদকের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।