বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দন্ডপ্রপ্তরা হলেন- রীনা খানম, তাসলিমা আক্তার, ও নাসরিন আক্তার। অভিযুক্তদের মধ্যে নাসরিন আক্তারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অপর দুইজন রীনা খানমও তাসলিমাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তদের আদালতের মধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, হাসপাতাল চত্বরে সক্রিয় একটি সংঘবদ্ধ দালালচক্র রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে নির্দিষ্ট ক্লিনিক ও চিকিৎসকের কাছে নেওয়ার নামে অর্থ আদায় করছিল। এসব অভিযোগের ভিত্তিতে আকস্মিক পরিদর্শনে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই তিনজনকে হাতেনাতে আটক করেন।