রঙিন প্রজাপতিতে মাতলেন পরীমনি

কন্যার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। দত্তক কন্যা প্রিয়মকে নিয়ে ছোট পরিসরে আয়োজিত জন্মদিনের বিশেষ মুহূর্তগুলোর পাশাপাশি এক আবেগঘন বার্তাও তুলে ধরেন তিনি।নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমনি লিখেছেন, ‘আমার মা। আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল। 

সোশ্যালে শেয়ার করা ছবিতে দেখা গেছে, নীল ও সাদা বেলুনে সাজানো একটি ব্যাকড্রপের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। সামনে রাখা ছিল থিম কেক। মেয়েকে ঘিরে তার এই ভালোবাসার প্রকাশ ভক্তদেরও ছুঁয়ে গেছে। ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।