ত্রিশালে ইয়াবাসহ গ্রেপ্তার ১

ময়মনসিংহের ত্রিশালে থানা পুলিশের অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর উপজেলার ৬নং ত্রিশাল ইউনিয়নের বাগান বেঙ্গুলাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জালাল মেম্বারের বাড়ির সামনে সরকারি পাকা সড়ক থেকে মো. মোছা মিয়া (৪৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।