নব্বুইয়ের ঘরে আউট হওয়াকে ক্রিকেটে নার্ভাস নাইটিজ বলা হয়। বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরির মালিক এই প্রথম সেই নার্ভাসনেসে ভুগলেন। মিরপুর টেস্টে নাজমুল হোসেন শান্তর পর মুমিনুলের সেঞ্চুরি যখন অবধারিত মনে হচ্ছিল, সেই সময় নোমান আলির একটি বল ভুল শট খেলতে গিয়ে এলবিডব্লিউ হলেন সাবেক অধিনায়ক। কাটা পড়লেন ৯১ বলে।
১৩ সেঞ্চুরির মালিক গত চার ইনিংসে এ নিয়ে তৃতীয়বার আশির উপরে স্কোরে আউট হলেন। মুমিনুলের আত্মবিশ্বাস কি তবে নড়বড়ে হয়ে গেলো?
৭৬ এর টেস্টের ক্যারিয়ার এর আগে নব্বুইয়ের ঘরে গিয়ে কখনো আউট হননি। আজকেরটি সহ ২৬ ফিফটি প্লাস ইনিংসের মধ্যে ৮০-এর ঘরে আউট হলেন মুমিনুল সপ্তমবার। এছাড়া একবার ৮৭ রানে গিয়ে অপরাজিত ছিলেন। তার মানে ওই ইনিংসগুলো তিন অংকে নিতে পারলে মুমিনুলের সেঞ্চুরি হতো ২১টি।