মিরপুর টেস্টে পাকিস্তানকে হতাশায় ডুবিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
প্রথম দিনের চা বিরতির ঠিক আগের ওভারে মোহাম্মদ আব্বাসের বলে চমৎকার কভার বাউন্ডারি মেরে ক্যারিয়ারের নবম সেঞ্চুরিতে পৌছান তিনি।
পাকিস্তানের বিপক্ষে এর আগে কখনও পঞ্চাশ পর্যন্ত যেতে পারেননি শান্ত। প্রথমবার পঞ্চাশের দেখা পেয়েই সেটাকে সেঞ্চুরিতে পরিণত করলেন তিনি। ৭১ বলে ফিফটির করার পর পরবর্তী ৫০ করতে শান্ত খেলেছেন মাত্র ৫৮ বল।
মোহাম্মদ আব্বাসের পরের বল শাফল করে লেগে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটে-বলে করতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন শান মাসুদ। তাতে পাল্টায় সিদ্ধান্ত। তার আউটে ভাঙে ২৫৭ বল স্থায়ী ১৭০ রানের জুটি।
১৩০ বলে দুই ছক্কা ও ১২ চারে ১০১ রান করেন শান্ত। টেস্টে সবশেষ আট ইনিংসে এটি তার চতুর্থ সেঞ্চুরি।
চা-বিরতির আগের সেশনে বাংলাদেশ একমাত্র উইকেট হারায়। দ্বিতীয় সেশনে ২৭ ওভারে ১০০ রান যোগ করেছে স্বাগতিকরা।
১৩৯ বলে সাত চারে ৬৪ রানে ব্যাট করছেন মুমিনুল হক।
