মাদকের ডেরায় নিখোঁজ মেয়ের মরদেহ

কক্সবাজারে নিখোঁজের ৫ দিন পর ১০ বছরের শিশু উর্মির বীভৎস ও বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল কদমতলী এলাকায় এক পাহাড়ের খাদে মাদক সেবনের  ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পাঁচ দিন আগে ফুল তুলতে গিয়ে নিখোঁজ হয় শিশু উর্মি। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। অবশেষে গত বৃহস্পতিবার বিকেলে উর্মির উলঙ্গ ও বিকৃত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, যে স্থানে উর্মির মরদেহ পাওয়া গেছে, তার আশপাশে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। উর্মির মা রাশেদা বেগমের দাবি, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকা-।’ তিনি এই নৃশংস হত্যাকা-ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, ‘আমার সন্তান হত্যার বিচার চাই।’

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে মাদক কারবারিদের কোনো সংশ্লিষ্টতা আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।