রংপুর বিভাগের নীলফামারীসহ তিস্তা নদীতীরবর্তী এলাকায় মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্পন অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
রংপুর বিভাগীয় আবহাওয়া রাডার ও ভূকম্পন পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের আলুপাড়া এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। জানা গেছে, তিস্তা অববাহিকা (বিশেষ করে সিকিম হিমালয় ও উত্তরবঙ্গ) ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় এবং ভূমিক¤পপ্রবণ এলাকা। এ অঞ্চলে ভূমিক¤েপর ঝুঁকি ও প্রভাব রয়েছে।