রাজবাড়ীতে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন 

রাজবাড়ীতে পেশার মর্যাদা রক্ষা ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে  বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) রাজবাড়ী শাখার  উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, রাজবাড়ী ফারিয়ার সভাপতি সৈয়দ আলী ইকবাল। সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, রাজবাড়ী ম্যানেজার ফোরামের সভাপতি কমল কৃষ্ণ, ফারিয়ার  সহ সভাপতি জাকারিয়া,  সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান প্রমুখ।
 
বক্তারা বলেন, আমরা যারা বিভিন্ন কোম্পানির রিপ্রেজেনটেটিভ হিসেবে চাকরি করি। আমাদেরকে  হাসপাতালসহ বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করতে হয়। এই পেশায় যারা আছে প্রত্যেকেই উচ্চ শিক্ষিত। অথচ পেশার দায়িত্ব পালন করতে গিয়ে আমাদেরকে নানাভাবে হয়রানি হতে হয়। আমরা দিনরাত পরিশ্রম করে জীবীকা নির্বাহ করি। আমাদের কর্মস্থান নিরাপদ রাখা সরকারের দায়িত্ব।