রাজধানীর তেজগাঁও এলাকায় স্ত্রীর প্রেমিককে হত্যা মামলায় স্বামী মো. শাহাদাৎ হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের দিয়েওছ আদালত। আজ সোমবার (১১ মে) ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল ইসলামএই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি শাহাদাতকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণে বলা হয়েছে, শাহাদাতের স্ত্রী আনিস নামের এক ব্যক্তির সাথে পরকীয়া জড়িয়ে পরে। বিষয়টি জানার পর শাহাদাৎ ভিকটিমকে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে নিষেধ করেন। তারপরও ভিকটিম ওই নারীর সঙ্গে দেখা করলে আসামি ক্ষুব্ধ হয়ে ২০১২ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁও থানাধীন আনোয়ারা পার্কের পাশের ফুটপাতে ভিকটিমকে ছুরিকাঘাতে হত্যা করেন।
ঘটনার পর তেজগাঁও থানার তৎকালীন এসআই মো. মাইদুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এই মামলা করেন। ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি তেজগাঁও থানার এসআই কাজী সাহান হক আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। একই বছর ২৭ মে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।