নেত্রকোনার আটপাড়া তেলিগাতির টেংগা গ্রামের একটি মাছের ফিশারি থেকে অন্তর (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) দুপুরে স্থানীয়রা নিরধ রঞ্জন নামের একজনের ফিশারির ভেতরে পানিতে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে আটপাড়া থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
অন্তর একই উপজেলার দোওজ ইউনিয়নের হরিপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। তবে কেন কিভাবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে বলেও জানান তিনি।