সাহসী নানা পদক্ষপের কারণে আলোচিত এবং প্রশংসিত নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। এবার অন্য দেশের মন্ত্রী পদের নিচে কারও সাথে বৈঠকে অনাগ্রহ প্রকাশ করে ফের আলোচনায় তিনি। জানা গেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে দেখা করতে অনীহা প্রকাশ করেছেন বালেন। মন্ত্রী পদের নিচে কারও সাথে বৈঠকে অনাগ্রহ প্রকাশ করেছেন তিনি।
সোমবার (১১ মে) দুই দিনের সফরে কাঠমান্ডু যাওয়ার কথা ছিল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির। নেপালের নতুন সরকারের অগ্রাধিকার বুঝতে মিশ্রিকে কাঠমুন্ডু পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি। তবে রবিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রম মিশ্রির অন্য ব্যস্ততার কারণে সফর আপাতত স্থগিত করা হয়েছে। তবে সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। এর আগে বালেন শাহ মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এসপাল কাপুরের সঙ্গেও সাক্ষাতে অস্বীকৃতি জানিয়েছিলেন।