সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন

মনোনয়ন নিয়ে অভিযোগ পিয়া জান্নাতুলের

ভোটদান পর্ব শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনের মনোনয়ন নিয়ে অভিযোগ তুলেছেন আইনজীবী পিয়া জান্নাতুল। তিনি বলেছেন, ‘অনেকের নমিনেশন বাতিল হয়েছিল, তাদের নিয়ে যদি একসঙ্গে ভোট দেওয়া হতো, আইনজীবীদের নেতা কে হবেন, তারা ভালো করে দেখতে পারতেন। কাকে তারা নির্বাচিত করবেন।’

 বুধবার (১৩ মে) সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১০টায় শুরু হয় এই নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৫টা পর্যন্ত। 

পিয়া জান্নাতুল আরো বলেন, ‘এখানে অনেক স্বতন্ত্রও ছিল। তাদেরও নমিনেশন দেওয়া হয়নি। আওয়ামীপন্থী, বিএনপিপন্থী, এই পন্থী ওই পন্থী এটা নিয়ে কোনো কথা নেই। আমরা এখানে সবার আগে আইনজীবী।আমি বলতে চাই, আইনজীবী হিসেবে আমরা এখানে এসেছি।’ 

তিনি আরও বলেন, ‘হয়তো অনেকে অনেক প্যানেল থেকে দাঁড়ায়। আমি চাইব, আইনজীবীদের জন্য যারা কাজ করব, তারা যেই প্যানেল থেকেই আসুক না কেন, কে আওয়ামী লীগ, কে বিএনপি কে জামায়াত এটা আমার দেখার বিষয় নয়।’