গাঁজা সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গাঁজা সেবনের অভিযোগে রাজন নামে এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ টাকা জারিমানা করা হয়।

উপজেলার সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার (১৩ মে) রাতে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত রাজন (২২) উপজেলার দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।

উপজেলা প্রশাসন জানায়, রাতে সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় রাজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৫০ টাকা জরিমানা ও দুইদিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং জনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।