পায়রা নদীতে পাওয়া গেল ২ কেজি ওজনের ইলিশ

পটুয়াখালীর দুমকিতে পায়রা নদী থেকে প্রায় ২ কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার উত্তর পাঙ্গাসিয়া গ্রামের জেলে খলিল মাঝির জালে মাছটি ধরা পড়ে। 

খলিল মাঝি জানান, প্রতিদিনের মতো সকালে পায়রা নদীতে জাল ফেলেন খলিল মাঝি। জাল তোলার সময় অস্বাভাবিক ভার অনুভব করলে তিনি বিস্মিত হন। পরে জালে বড় আকৃতির একটি ইলিশ দেখতে পান। ওজন করে দেখা যায় মাছটির ওজন প্রায় ২ কেজি।

একপর্যায়ে আনন্দ প্রকাশ করে জেলে খলিল মাঝি বলেন, বহুদিন ধরে নদীতে মাছ ধরি, কিন্তু এত বড় ইলিশ আগে পাইনি। মাছটি বিক্রি করে ভালো দাম পেয়েছি।

স্থানীয় জেলেরা জানায়, পায়রা নদীতে বড় ইলিশ এখন খুব কমই ধরা পড়ে। দীর্ঘদিন পর এমন বড় মাছ পাওয়ায় তারা আশাবাদী হয়ে উঠেছেন।

তাদের ধারণা নদীর পরিবেশ ও নাব্যতা অনুকূলে থাকায় আবারও বড় ইলিশের দেখা মিলতে শুরু করেছে।