আ.লীগের মিছিল প্রতিহত করতে গিয়ে আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল প্রতিহত করতে গিয়ে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় বিএনপি ও জামায়াতের ছয় থেকে সাতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর ও নন্দনপুর বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি রুকন উদ্দিন, জেলা তরুণদলের সাধারণ সম্পাদক আসিফ, সুহিলপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শাহিনুর রহমান শাহিন এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিম মাহিনসহ আরও একজন।

ব্রাহ্মণবাড়িয়া পৌর স্বেচ্ছাসেবকদলের দলের সদস্য সচিব ইয়াসিন বাবু বলেন, বারোটার দিকে দলের ছোট ভাইয়েরা খবর দেই আওয়ামী লীগ ও ছাত্রলীগ মিছিল করতেছে জয় বাংলা স্লোগান দিয়ে। পরবর্তীতে তাদেরকে প্রতিহত করতে ও ছাত্রদল ও বিএনপির এবং আরেকটি দলের নেতাকর্মীরা এগিয়ে আসলে এ সংঘর্ষ বাদে।

এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের  নেতাকর্মী কর্তৃক  হামলা ও মিছিলের প্রতিবাদে  সুহিলপুরের স্থানীয় জনসাধারন মানববন্দন করেছে। অবিলম্বে তাদের করে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয় বাসিন্দা ও বিএনপি জামায়াতের নেতাকর্মীরা।