পশ্চিমবঙ্গে মুসলমান নির্যাতনের প্রতিবাদে সিংগাইরে সমাবেশ

ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, ভয়ভীতি এবং নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার সাহরাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সায়েস্তা ইউনিয়ন উলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচির করা হয়। সমাবেশে বক্তারা বলেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, ভয়ভীতি ও নির্যাতনের যেসব ঘটনা ঘটছে, তা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

সায়েস্তা ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মুফতি সোলাইমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুফতি মোজাফ্ফর হোসেন, সাহরাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাঈমুর রহমান, সাহরাইল বাজার মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সালাহউদ্দিন, স্থানীয় বিএনপি নেতা আমজাদ হোসেন মৃধা প্রমুখ।