জয় তামিম মুমিনুলকে হারিয়ে ২৬ ওভারে বাংলাদেশ ১০১

সিলেট টেস্টের প্রথম সেশনে ২৬ ওভারে ১০১ রান তুলেছে টসে হেরে ব্যাটিংয়ে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দল। 

মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম ও মুমিনুল হকের উইকেট হারিয়েছে স্বাগতিকরা। জয় আউট হন ইনিংসের দ্বিতীয় বলে। এরপর দ্বিতীয় উইকেটে ৫৮ বলে ৪৪ রানের জুটি গড়েন মুমিনুল ও তানজিদ।

১০ম ওভারে তামিম (২৬) নিজের ভুলে আউট হয়ে ফেরেন। ভালো লেংথে থেকে ওঠা মোহাম্মদ আব্বাসের বলে মিড অনের ওপর দিয়ে তুলে মাতে চেয়েছিলেন অভিষিক্ত তামিম। বল পিচও পার হতে পারেনি। আকাশে উঠেছে, নিজের বলে সহজ ক্যাচ নেন আব্বাস। 

এর পর মুমিনুলের সঙ্গে তৃতীয় উইকেটে নাজমুলের জুটিটা বড় হয়নি। ১৬ তম ওভারে মুমিনুল (২২) আউট হওয়ায় ভেঙে যায় তাদের ১৯ রানের জুটি।

চতুর্থ উইকেটে মুশফিক ও নাজমুল ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। মুশফিক ১৮ ও নাজমুল ২৬ রান নিয়ে লাঞ্চ করতে যান।

পাকিস্তানের হয়ে আব্বাস ২টি এবং শাহজাদ ১টি উইকেট নিয়েছেন।