হিজড়া জনগোষ্ঠীর আইনী সহায়তাবিষয়ক মতবিনিমিয় সভা 

সাভারে হিজড়া জনগোষ্ঠীর আইনী সহায়তা বিষয়ে এক মতবিনিমিয় সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। সোসাইটি ফর পার্টিসিপেটরী এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এসপিইডি)-র উদ্যোগে সাভার মডেল থানা কর্তৃপক্ষের সাথে হিজড়া জনগোষ্ঠীর আইনী সহায়তা বিষয়ক ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এসপিইডি নির্বাহী পরিচালক মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার সেকেন্ড অফিসার চম্পক বড়ুয়া। এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক বাবুল মোড়ল এবং এসপিইড‘র কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ছাড়াও সাব-ইন্সপেক্টর ফাল্গুনী সরকার, হিজড়া গুরুমাতা শাপলা চৌধুরীসহ পুলিশ সদস্যগণ এবং হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

সভায় হিজড়া জনগোষ্ঠীর পক্ষে আইনী সহায়তা এবং কর্মসংস্থানের জন্য সহায়তার আবেদন জানানো হলে সাভার মডেল থানার পক্ষ থেকে হিজড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় এবং কর্মসংস্থানের সহযোগিতার আশ্বাস দেয়া হয়।