সাভারে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মশাল মিছিল চলানোকালে ধাওয়া করে ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (১ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার সালেহপুর ব্রিজ সংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে তাদের থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), ইকবাল (৪০), সামিউল ইসলাম (১৯), শফিকুল ইসলাম খান ইদ্রিস (৩০), রিপন (৩০), ইব্রাহিম (৪৫), ওয়ালিউর রহমান শিবলী (৪০) ও রমজান (৩০)।
ওসি সাইফুল আলম জানান, শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৮০ জন নেতাকর্মীরা মশাল মিছিল করছিলেন। পরে খবর পেয়ে পুলিশ ধাওয়া করে। এসময় ৯ জনকে করে পুলিশ। পরে আটককৃতদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার দুপুরে তাদের তিনদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
