দীর্ঘদিনের মাইগ্রেন ও আকুপ্রেশার

মনোজ মাহমুদ

আকুপ্রেশার বিশেষজ্ঞ

মাইগ্রেন হলো এক ধরনের তীব্র মাথাব্যথা, যা সাধারণত মাথার একপাশে ব্যথা হিসেবে অনুভূত হয়।

এই ব্যথা কয়েক ঘণ্টা থেকে ২-৩ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। অনেক সময় বমি বমি ভাব, আলো-শব্দে অস্বস্তি ইত্যাদিও থাকে।

কারণ

মাইগ্রেনের সঠিক কারণ জানা না গেলেও কিছু সাধারণ কারণ আছে :

বংশগত প্রভাব, অতিরিক্ত মানসিক চাপ, ঘুম কম বা বেশি হওয়া, কিছু খাবার (চকলেট, চিজ, ফাস্টফুড, অতিরিক্ত চা/কফি), তীব্র আলো বা রোদ, দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার, হরমোন পরিবর্তন ।

লক্ষণ

মাথার একপাশে ব্যথা, আলো ও শব্দে অস্বস্তি, বমি ভাব বা বমি, চোখে ঝাপসা দেখা বা আলোর ঝলক দেখা, মাথা ঘোরা বা দুর্বল লাগা।

যা এড়িয়ে চলবেন

অতিরিক্ত রোদ, না খেয়ে থাকা, অতিরিক্ত মোবাইল বা কম্পিউটার ব্যবহার, বেশি চকলেট, ফাস্টফুড, চিজ, অতিরিক্ত চা-কফি পান করা কমানো, তীব্র গন্ধ পারফিউম বা ধোঁয়া।

কখন ডাক্তার দেখাবেন

হঠাৎ তীব্র মাথাব্যথা, জ¦র, ঘাড় শক্ত হয়ে যাওয়া, খিঁচুনি থাকলে, যদি মাসে ৪  থেকে ৫ বারের বেশি মাইগ্রেন হয়, ব্যথা ২ দিনের বেশি থাকে, চোখে ঝাপসা দেখা, হাত-পা অবশ হওয়া।

মাইগ্রেন চিকিৎসায় আকুপ্রেশার পয়েন্ট

১. হাতের পয়েন্ট ২. কানের পাশের পয়েন্ট ৩. ঘাড়ের পেছনের পয়েন্ট।

রিফ্লেক্সোলজি পয়েন্ট

প্রতিটি পয়েন্টে ৩০ সেকেন্ড থেকে ২ মিনিট পাম্প করার মতো করে চাপ দিন। দিনে ২ থেকে ৩ বার, ব্যথা শুরু হওয়ার আগেই করলে ভালো ফল পাওয়া যায়।

বি. দ্র. : গর্ভবতী নারীরা এই পয়েন্টগুলো চাপ দেবেন না।