স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চাকে এগিয়ে নিতে ‘স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ’-এর উপদেষ্টা পরিষদ ও সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে দুই পর্বে এই সম্মেলন হয়। প্রথম পর্বে সংগঠনটির প্রতিষ্ঠাতা কে এম সফর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শহীদুল আজাদ। প্রধান আলোচক ছিলেন কবি ও গবেষক ড. এস এম শাহনুর। এছাড়া বক্তব্য রাখেন কবি ও সংগঠক ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর ও অরুনা বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় হাসান। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম সানি। প্রধান আলোচক ছিলেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ। বিশেষ আলোচক ছিলেন কবি ও প্রকাশক মোসলেহ উদ্দিন এবং কবি ও সংগঠক আলমগীর জুয়েল।

বিশেষ অতিথি ছিলেন গীতিকার হাসান মঞ্জু, লেখক, সাংবাদিক ও সংগঠক মো. বেল্লাল হাওলাদার, কবি ও কথাসাহিত্যিক জহিরুল হক বিদ্যুৎ ও ড. শরীফ সাকিসহ আরও অনেকে। সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা কবি ও সংগঠক মুন্সী কবির হোসেন।

সম্মেলনে বাংলা সাহিত্য, সংস্কৃতি, সমকালীন সমাজ বাস্তবতা, তরুণ প্রজন্মের সাহিত্যচর্চা এবং মানবিক মূল্যবোধ বিকাশে সাহিত্য সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করেন।  অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য গুণীজন সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি