চট্টগ্রামে মাদক মামলায় মো. জাফর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা অন্যথায় অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রবিবার (১৭ মে) আদালতে আসামির অনুপস্থিতিতে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. জাফর (৫৩) ঢাকার যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকার মো. হাশেমের ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন জানান, জাফরকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়ার রায়ের সময় ছিলেন। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার অভিযোগ, ২০১৮ সালের ১২ মার্চ বিকেলে নগরের আকবর শাহ থানার পূর্ব ফিরোজশাহ কলোনি এলাকায় র্যাব-৭ অভিযান চালায়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার তল্লাশি করে ১ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৭ এর তৎকালীন পুলিশ পরিদর্শক অমল চন্দ বাদী হয়ে নগরের আকবর শাহ থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।