দাম, প্রযুক্তি, স্থায়িত্বে  এগিয়ে মিনিস্টার

রেফ্রিজারেটর ও চেস্ট ফ্রিজার কেনার ক্ষেত্রে গ্রাহক মূলত কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়ে থাকে?

মো. জুয়েল রানা : রেফ্রিজারেটর ও চেস্ট ফ্রিজার কেনার ক্ষেত্রে গ্রাহক বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি, দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, পর্যাপ্ত স্টোরেজ ক্যাপাসিটি, দ্রুত কুলিং সুবিধা, পণ্যের ডিজাইন ও আধুনিক ফিচারকে গুরুত্ব দিয়ে থাকেন। পাশাপাশি বিক্রয়োত্তর সেবা, ওয়ারেন্টি সুবিধা, পণ্যের গুণগত মান এবং ব্র্যান্ডের প্রতি আস্থাও ক্রয়ের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বর্তমানে রেফ্রিজারেটর ও চেস্ট ফ্রিজারের ক্ষেত্রে আপনারা কী ধরনের প্রযুক্তি ব্যবহার করছেন?

মো. জুয়েল রানা : মিনিস্টার সব রেফ্রিজারেটর ও চেস্ট ফ্রিজারে বিশ^মানের আধুনিক ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করছে, যাতে গ্রাহকরা উন্নত কুলিং পারফরম্যান্সের পাশাপাশি দীর্ঘমেয়াদে সাশ্রয়ী সেবা পান। এতে ব্যবহৃত এনার্জি সেভিং প্রযুক্তি ৭৫% পর্যন্ত বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি স্থিতিশীল কুলিং নিশ্চিত করে। কম্প্রেসরে রয়েছে ১২ বছরের গ্যারান্টি। আমাদের সব মডেলে ওয়াইল্ড ভোল্টেজ রেঞ্জ ও বিল্ট-ইন স্টেবিলাইজার সাপোর্ট সুবিধা রাখা হয়েছে। ফলে সাধারণত ১৩৫ থেকে ২৬৪ ভোল্টেজ রেঞ্জেও ফ্রিজ নিরাপদে চলতে পারে। আমাদের সব ফ্রিজে পরিবেশবান্ধব সিএফসি-ফ্রি আর৬০০এ রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করা হয়। মিনিস্টার ফ্রিজের ন্যানো হেলথ কেয়ার টেকনোলজিতে ফ্রিজের খাবারের স্বাদ ও ভিটামিন দীর্ঘদিন অটুট থাকে।

আপনার পণ্যগুলোয় বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার কতটা?

মো. জুয়েল রানা : মিনিস্টার রেফ্রিজারেটর ও চেস্ট ফ্রিজারে বিশ্বমানের অত্যাধুনিক এনার্জি সেভিং প্রযুক্তি সর্বোচ্চ ৭৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে।

গ্রাহকের আস্থা অর্জনের ক্ষেত্রে আপনারা প্রধানত কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়ে থাকেন?

মো. জুয়েল রানা : গ্রাহকের আস্থা অর্জনের ক্ষেত্রে মিনিস্টার সবসময় পণ্যের গুণগত মান, সাশ্রয়ী মূল্য এবং দীর্ঘমেয়াদি সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমরা বিশ্বাস করি, একটি ব্র্যান্ডের প্রতি গ্রাহকের আস্থা তৈরি হয় শুধু ভালো পণ্য নয়, বরং সামগ্রিক অভিজ্ঞতার মাধ্যমে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি, উন্নত কুলিং পারফরম্যান্স এবং মানসম্মত কাঁচামাল ব্যবহারের মাধ্যমে পণ্যের গুণগত মান নিশ্চিত করা হচ্ছে। এ ছাড়া বিক্রয়োত্তর সেবাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি।

বিভিন্ন ব্র্যান্ড নিজেদের সেরা বলে দাবি করে থাকে। আপনাদের ব্র্যান্ডের জনপ্রিয়তার মূল কারণ কী?

মো. জুয়েল রানা : মিনিস্টারের জনপ্রিয়তার মূল ভিত্তি হলো উন্নত প্রযুক্তি, সাশ্রয়ী মূল্য, দ্রুত বিক্রয়োত্তর সেবা এবং গ্রাহক আস্থার সমন্বয়। মিনিস্টার সবসময় গ্রাহকের প্রয়োজন ও দেশের বাস্তবতা বিবেচনায় পণ্য তৈরি করে থাকে।

বিক্রয়োত্তর সেবা আপনারা কীভাবে দিয়ে থাকেন?

মো. জুয়েল রানা : বিক্রয়োত্তর সেবাকে মিনিস্টার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। সমগ্র দেশব্যাপী সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে আমরা দ্রুত, নির্ভরযোগ্য ও কার্যকর বিক্রয়োত্তর সেবা প্রদান করে থাকি। বিক্রয়োত্তর সেবার জন্য নির্ধারিত ওয়ারেন্টি সুবিধার পাশাপাশি দক্ষ ও প্রশিক্ষিত টেকনিশিয়ান টিমের মাধ্যমে সার্ভিস নিশ্চিত করা হয়।

অনলাইনে বিক্রয় ও ডিজিটাল মার্কেটিং কি আপনারা করে থাকেন? কীভাবে?

মো. জুয়েল রানা : ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স খাতে ই-কমার্স ও ডিজিটাল প্ল্যাটফর্ম এখন ব্যবসার অন্যতম প্রধান প্রবৃদ্ধির চালিকাশক্তিতে পরিণত হয়েছে। একটি শক্তিশালী ডিজিটাল চ্যানেল ভৌগোলিক সীমাবদ্ধতা পেরিয়ে প্রত্যন্ত অঞ্চলের একজন ক্রেতার কাছেও সরাসরি পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করেছে। ভবিষ্যতের রিটেইল বিজনেস পুরোপুরি প্রযুক্তিনির্ভর। যারা ডিজিটাল প্ল্যাটফর্ম ও ফিজিক্যাল শোরুমের একটি সফল সমন্বয় ঘটাতে পারবে, তারাই আগামী দিনে বাজারের শীর্ষস্থান ধরে রাখবে।