বন্দরের সক্ষমতা বাড়বে দ্বিগুণের বেশি

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০১:৪২ এএম

রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান

চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

ব্যবসায়ীবান্ধব হিসেবে চট্টগ্রাম বন্দরকে এগিয়ে নিতে ‘ওয়ান স্টপ’ সার্ভিস চালু করা হয়েছে। এছাড়া পেপারলেস প্রক্রিয়ায় নথি যাচাইয়ের মাধ্যমে বন্দরের কার্যক্রমে যুক্ত হয়েছে স্মার্ট টার্মিনাল অপারেটিং সিস্টেম (TOS), ‘CPASKY’ ’ অ্যাপ এবং ২৪ ঘণ্টা অনলাইন ই-গেট পাস সার্ভিস। একইসাথে আমদানি-রপ্তানি কার্যক্রম ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন রাখতে কাস্টমস কর্তৃপক্ষের সাথে সমন্বয় জোরদার করা হয়েছে। ফলে ব্যবসার সময় ও খরচ যেমন কমেছে; তেমনি বন্দরে জাহাজের অপেক্ষমাণ সময়ও (টার্ন অ্যারাউন্ড টাইম) কমে এসেছে।

২০২৫ সালে চট্টগ্রাম বন্দর ইতিহাসের রেকর্ড ৩.৪০৯ মিলিয়ন (৩৪ লাখের বেশি) একক কনটেইনার এবং ১৩৮.১৫ মিলিয়ন মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করেছে। চলতি বছর তা ৩.৬ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এই বাড়তি কনটেইনারের চাপ সামাল দিতে বন্দরে যুক্ত করা হয়েছে নতুন ইয়ার্ড স্পেস এবং রাবার টায়ার্ড গ্যান্ট্রিসহ বহুসংখ্যক আধুনিক হ্যান্ডলিং ইকুইপমেন্ট।

একইসাথে পতেঙ্গা কনটেইনার টার্মিনালে সম্প্রতি RSGT Ship to Shore  ক্রেন স্থাপনের মাধ্যমে হ্যান্ডলিং সক্ষমতা বেড়েছে। এছাড়া মাতারবাড়ি, বে-টার্মিনাল ও লালদিয়া কনটেইনার টার্মিনাল পুরোপুরি চালু হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ে সক্ষমতা দ্বিগুণের বেশি বৃদ্ধি পাবে।

পতেঙ্গা-হালিশহর সমুদ্র উপকূলে আগামীর বন্দর বলে খ্যাত বে-টার্মিনালে বিশ্বব্যাংকের অর্থায়নে চ্যানেল ড্রেজিং এবং অবকাঠামো উন্নয়নের কাজ চলমান। ইতিমধ্যে 3D Simulaiton সম্পন্ন হয়েছে এবং আগামী সেপ্টেম্বরে 3D Simulaiton  এর লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। একইসাথে ব্রেক ওয়াটার এর কারিগরি ডিজাইন সম্পন্নের কাজ চলছে। এই সিমুলেশন ও ডিজাইন শেষে ২০৩০ সালে অপারেশন চালুর লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে প্রকল্পটি।

অপরদিকে ২০৩০ সালের মধ্যে বাণিজ্যিক জাহাজের অপারেশনের উপযোগী দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর জাপানের জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে মহেশখালীর মাতারবাড়িতে তৈরি হচ্ছে। এছাড়া চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসনের জন্য বন্দরকেন্দ্রিক ভারী যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনায় পাসবোর্ড ও ই-গেট পাস সিস্টেম, স্মার্ট ভেহিকেল হোল্ডিং ইয়ার্ড, রেল ও নৌ-ভিত্তিক কনটেইনার স্থানান্তর শুরু হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত