নেইল এক্সটেনশন

কৃত্রিমভাবে নখের দৈর্ঘ্য ও সৌন্দর্য বাড়ানোর বিউটি ট্রিটমেন্ট হলো নেইল এক্সটেনশন। আসল নখের ওপর বিশেষ জেল, অ্যাক্রিলিক বা টিপস লাগিয়ে লম্বা ও আকর্ষণীয় নখ তৈরি করা হয়। ফ্যাশন ও গ্রুমিংয়ে যা জনপ্রিয় ট্রেন্ড। নেইল এক্সটেনশন অনেক ধরনের হয়। জেল ব্যবহার করে এক ধরনের নখ তৈরি করা হয়। দেখতে স্বাভাবিক নখের মতো লাগে এবং চকচকে ভাব থাকে। অ্যাক্রিলিক নেইল এক্সটেনশন, যা পাউডার ও লিকুইড মিশিয়ে শক্ত নখ তৈরি করে এবং টেকসই হয়। প্রেস-অন বা আর্টিফিশিয়াল টিপস হলো কৃত্রিম তৈরি নখ আঠা দিয়ে লাগানো হয়, যা খুব দ্রুত করা যায়।

নেইল এক্সটেনশন করার আগে পুরনো নেইলপলিশ তুলে নখ পরিষ্কার ও শুকনো করে নিতে হয়। এরপর নখ ছোট করে কেটে ফাইল দিয়ে সমান করতে হবে। নখের সঙ্গে মিলিয়ে কৃত্রিম টিপস নির্বাচন করে গ্লু দিয়ে লাগিয়ে নেওয়া। টিপসের ওপর জেল বা অ্যাক্রিলিক লাগিয়ে কাক্সিক্ষত আকার করা যায়। নেইল যদি জেল এক্সটেনশনের করা হয়, সেক্ষেত্রে ল্যাম্পে শুকিয়ে নেওয়া। এরপর পছন্দমত আকার দিয়ে নেইলপলিশ বা নেইল আর্ট করা। সাধারণত ২ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। নেইল এক্সটেনশন করলে বেশি পানি বা ডিটারজেন্টে দিয়ে কাজ করার সময় হাতে গ্লাভস পরে নিতে হবে। নখ দিয়ে শক্ত কিছু খোলার চেষ্টা করা যাবে না। নিয়মিত কিউটিকল অয়েল ব্যবহার করা। সংক্রমণ বা ব্যথা হলে দ্রুত খুলে ফেলা দরকার। অতিরিক্ত বা ভুলভাবে নেইল এক্সটেনশন করলে আসল নখ দুর্বল হয়ে যেতে পারে। তাই ভালো মানের প্রোডাক্ট ও দক্ষ রূপবিশেষজ্ঞ বেছে নেওয়া গুরুত্বপূর্ণ।