সুপ্রিম কোর্ট ও ঢাকা বার সহ-সভাপতি, সাধারণ সম্পাদককে সংবর্ধনা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার) ও ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) নবনির্বাচিত সহ-সভাপতি, সাধারণ সম্পাদককে ঢাকা ‘কোর্ট  রিপোর্টাস এসোসিয়েশন’র পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

আজ বুধবার বিকাল ৪টায় পুরনো ঢাকার জেলা জজ আদালত পুরনো বিল্ডিংয়ের নীচ তলায় কোর্ট  রিপোর্টাস এসোসিয়েশনের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

যারা সংবর্ধিত হলেন তারা হলেন, সুপ্রিম কোট বারের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাগফুর রহমান শেখ, ঢাকা বারের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান। তাদের ক্রাস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। 

কোর্ট রিপোর্টাস এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া হায়দারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। 

এ সময় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। 

এছাড়া কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ শাহাজাহান খান, অ্যাডভোকেট সৈয়দ আহম্মেদ গাজী, অ্যাডভোকেট এমদাদুল হক লাল, অ্যাভোকেট আনোয়ারুল কবির বাবুল, অ্যাডভোকেট দুলাল মিত্র  ও অ্যাডভোকেট মন্জুর আলম মন্জু উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সংবর্ধিত তিনজন আইনজীবী ঢাকা কোর্ট রিপোর্টাস এসোসিয়েশনের সদস্য।