বহুবছর পর নজরুলময় ত্রিশালে উৎসবের আমেজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবি নজরুলকে নিজ জন্মভূমি ময়মনসিংহের ত্রিশালের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বিদ্রোহী করিব বাসস্থান। ছবি: প্রতিনিধি

আগামী ২৩ মে তিন দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ত্রিশালে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া একটি খাল খনন কার্যক্রমেরও উদ্বোধন করা কথা রয়েছে। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল অডিটোরিয়ামে তিনি ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। আয়োজিত অনুষ্ঠানমালায় নজরুল একাডেমি মাঠে বসবে নজরুল মেলা ।

অপরদিকে, অনুষ্ঠানকে কেন্দ্র করে ত্রিশাল সেজেছে নতুন সাজে।

ছবি: প্রতিনিধি

ত্রিশাল থানা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া জানান, বহু বছর পর ত্রিশালে জাতীয় পর্যায়ে কবি নজরুলের জন্ম জয়ন্তী পালন হচ্ছে। জাতীয় সংসদে জাতীয় পর্যায়ে নজরুল জন্ম জয়ন্তী পালনের দাবির প্রেক্ষিতে নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তী জাতীয় পর্যায়ে পালন হওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটনকে ধন্যবাদ জানান তিনি।