ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) বিকাল পৌণে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর - আজমপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, লেভেলক্রসিং পার হওয়ার সময় একটি গরু নিয়ে যেতে থাকা পিকআপ রেললাইনে আটকে যায়। এ সময় সিলেটগামী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। পিকআপটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।