ঈদে অধরা-মারিয়ার ‘আদুরে দুপুর’

আসন্ন ঈদে আসছে সফল উপস্থাপক ও গীতিকবি অধরা জাহানের লেখা ভিন্ন স্বাদের গান ‘আদুরে দুপুর’। মূলত এই প্রকল্পটির সঙ্গে জড়িয়ে আছেন আরও দুই প্রবাসী শিল্পী। নিউজিল্যান্ডের রোমেল হাসানের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মরিয়ম মারিয়া। গানটি নিয়ে অধরা বলেন, আমার প্রতিটি গানে আমি সুরের বিষয়ে অনেক খুঁতখুঁতে থাকি। যতক্ষণ আমার লেখার সঙ্গে সুরের বন্ধনটা পুরোপুরি না মনে হয় ততক্ষণ আমি আমার কোনো লেখা কনফার্ম করি না।এই কাজটি করতে গিয়ে আমি মুগ্ধ হয়েছি। কারণ রোমেল ভাইয়ের সাথে আমার এর আগে কাজ হয়নি। 

সামনে বসে থেকেও গানটা নিয়ে ভাবার উপায় ছিল না। কিন্তু মারিয়া আপুর পাঠানো ডেমো দেখে রীতিম  আমি মুগ্ধ। আমার গানের কথা গুলোর সঙ্গে যে সুর সংগীত দরকার ছিল, সেটাই করেছেন রোমেল ভাইয়া। আর মারিয়া আপু অনেক আগে থেকেই আমার খুব পছন্দের একজন শিল্পী। প্রবাসে থেকেও সে যেভাবে প্রতিনিয়ত গানকে আঁকড়ে বাঁচে সেটা অনন্য।এই বিষয়টা আমাকে সব সময় মুগ্ধ করে। আমাদের তিনজনের এক সঙ্গে এটা প্রথম কাজ।স্রোতারা আমাদের নতুন এই জুটির কাজ পছন্দ করলে ভালোবাসা দিলে, আমরা তিনজন তিন দেশে থেকেও আরও নতুন নতুন কাজ উপহার দিতে চাই।