নভেম্বর বিলবোর্ড তালিকায় কান্ট্রি মিউজিকের জয়জয়কার

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম

চলতি সপ্তাহের বিলবোর্ড হট ১০০-এর শীর্ষ তিনটি জায়গা দখল করেছে মার্কিন কান্ট্রি সংগীত। এর মধ্যে সংগীতশিল্পী এলা ল্যাংলির জনপ্রিয় গান ‘চুজিন’ টেক্সা’ বিলবোর্ড হট ১০০ চার্টের শীর্ষস্থান ধরে রেখেছে। গানটি টানা কয়েক সপ্তাহ ধরে এই তালিকায় ১ নম্বরে অবস্থান করে নতুন এক রেকর্ড তৈরি করেছে।

এ ছাড়া সংগীত শিল্পী টেট ম্যাকরে ‘টিট ফর ট্যাট’ ও  র‍্যাভিন লিনের ‘লাভ মি নট’ গান দুইটি তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে।

নভেম্বরের প্রথম সপ্তাহের বিলবোর্ড হট ১০০ চার্টের শীর্ষ দশ গানের মধ্যে চারে রয়েছে অ্যালেক্স ওয়ারেনের ‘অর্ডিনারি’, পাঁচে অলিভিয়া ডিনের ‘ম্যান আই নিড’, ছয়ে জাস্টিন বিবারর  ‘ডেইজিস’, সাতে  লিওন থমাসের ‘মাট’ আটে  কিহলানির ‘ফোল্ডেড’, নয়ে সম্বরর  ‘ব্যাক টু ফ্রেন্ডস’ এবং সংগীত শিল্পী সাজা বয়েজের ‘সোডা পপ’ তালিকা দশ নম্বরে রয়েছে।  

সূত্র: উইকিপিডিয়া

সর্বশেষ সর্বাধিক পঠিত