র‍‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘ঈদ ব্লিস ফিয়েস্তা’ আয়োজন

পবিত্র ঈদুল আজহা মুসলিমদের অন্যতম প্রধান ও আনন্দের উৎসব, যা বিশ্বজুড়ে ভালোবাসা, কৃতজ্ঞতা ও একতার বার্তা নিয়ে আসে। এই বিশেষ দিনে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং স্মরণীয় মুহূর্ত তৈরি করার মধ্য দিয়ে সম্পর্ক আরও গভীর হয়। ঈদ শুধুমাত্র উৎসব নয়, এটি ভালোবাসা, সৌহার্দ্য এবং একসঙ্গে থাকার এক অনন্য উপলক্ষ।

এই ঈদুল আজহা উপলক্ষে র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন আয়োজন করেছে প্রাণবন্ত ও আনন্দঘন আয়োজন ‘ঈদ ব্লিস ফিয়েস্তা’, যেখানে অতিথিরা উপভোগ করতে পারবেন উৎসবমুখর এক অনন্য অভিজ্ঞতা। ঈদের দিন এবং ঈদের পরবর্তী তিন দিন হোটেলের পুলসাইড ও উৎসব হলে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন।

অতিথিদের জন্য থাকবে বিশেষ খাবারের আয়োজন, যার মধ্যে রয়েছে ফুচকা, মিনি বার্গার ও বিভিন্ন ধরনের ডেজার্ট। এছাড়াও থাকবে লাইভ শর্মা ও স্যান্ডউইচ স্টেশন। আয়োজনজুড়ে পরিবেশন করা হবে বিভিন্ন ধরনের পানীয়, ফ্রেশ জুস ও ডাবের পানি। সকল আয়োজন ও খাবারসহ প্রতি ব্যক্তির প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা নেট।

আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলতে থাকবে লাইভ মিউজিক, শিশুদের জন্য বিভিন্ন গেমস ও বিনোদন, ৩৬০ ডিগ্রি ফটোগ্রাফি সেটআপ, আকর্ষণীয় ব্যাকড্রপ, পুলসাইডজুড়ে বেলুন ডেকোরেশন এবং স্মরণীয় মুহূর্ত ধারণের জন্য বিশেষ ফটো বুথ। অতিথিদের স্বাগত জানাতে লবি প্রবেশপথ ও উৎসব প্রবেশপথে থাকবে দুটি দৃষ্টিনন্দন প্রবেশদ্বার, যা শুরু থেকেই এনে দেবে উৎসবের আমেজ।

ঈদের বিশেষ আয়োজনের পাশাপাশি হোটেল নিয়ে এসেছে আকর্ষণীয় রুম অফার ‘ঈদ রিজয়েস’। অতিথিরা পছন্দ অনুযায়ী বিভিন্ন স্টে প্যাকেজের মাধ্যমে ঢাকার প্রাণকেন্দ্রে উপভোগ করতে পারবেন আরামদায়ক ও আনন্দময় ঈদ ছুটি। প্যাকেজের মূল্য শুরু হচ্ছে ৮ হাজার ৫০০ টাকা থেকে। এছাড়াও থাকছে বিশেষ ‘ডাইন অ্যান্ড উইন’ ক্যাম্পেইন, যেখানে অতিথিরা জিতে নিতে পারবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার। 

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবমুখর খাবার, মনোমুগ্ধকর বিনোদন ও আরামদায়ক আবাসনের মাধ্যমে পুরো পরিবারের জন্য একটি উষ্ণ, আনন্দময় ও স্মরণীয় ঈদ উদযাপনের অভিজ্ঞতা নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

রিজার্ভেশন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন: +8801730089136 অথবা +8801730089170 নম্বরে।

এ ছাড়াও তথ্যের জন্য : ফেসবুক: https://www.facebook.com/RadissonBluDhaka, ওয়েবসাইট : www.radissonhotels.com

অন্যান্য যোগাযোগ : মানফুজা মাসুদ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মার্কেটিং ও কমিউনিকেশনস, ফোন: 01730089180, ই-মেইল : marcom.dhaka@radisson.com