‘ব্যাটল অব ওয়ার্ডস– সিজন ২’ এর চ্যাম্পিয়ন টিম মরক্কো

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৭:২৩ পিএম

বাংলায় IELTS-এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবিদ খান শুভর উদ্যোগে ১৯ জুন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে IELTS শিক্ষার্থীদের জন্য আয়োজিত ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতা ‘Battle of Words– Season 2।’ 

প্রতিযোগিতাটির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের Speaking ও Writing দক্ষতা উন্নয়নের পাশাপাশি যৌক্তিক চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং কার্যকর যোগাযোগের সক্ষমতা বৃদ্ধি করা।

প্রতিযোগিতার শুরুতে অডিশনের মাধ্যমে সেরা ৪০ জন বিতার্কিককে নির্বাচন করা হয়। পরবর্তীতে তাদের নিয়ে ১০টি দল গঠন করে শুরু হয় মূল পর্বের প্রতিযোগিতা। শুরু থেকেই বিচারকের দায়িত্ব পালন করেন বাংলায় IELTS-এর শিক্ষক মাহফুজ, নিশান এবং অন্যান্য অভিজ্ঞ শিক্ষকবৃন্দ।

টুর্নামেন্টের প্রতিটি পর্বেই অংশগ্রহণকারীরা যুক্তিনির্ভর বক্তব্য, বিশ্লেষণী দক্ষতা এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলেন। ধারাবাহিক প্রতিদ্বন্দ্বিতার পর সেমিফাইনালে সেরা চারটি দল মুখোমুখি হয়। সেখান থেকে টিম আর্জেন্টিনা এবং টিম মরক্কো গ্র্যান্ড ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে।
গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে বাংলায় IELTS-এর সিইও রাশেদ হোসেন প্রধান অতিথি এবং ম্যানেজিং ডিরেক্টর জোবায়ের হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বাংলায় IELTS-এর সিনিয়র শিক্ষকবৃন্দ বিচারকের দায়িত্ব পালন করেন। 

অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রুদ্ধশ্বাস ফাইনালে টিম মরক্কো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর টিম আর্জেন্টিনা রানার্সআপ হয়।

পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্স, শক্তিশালী যুক্তি এবং আত্মবিশ্বাসী উপস্থাপনার জন্য তাসকিয়া ইসলাম স্বপ্নীল নির্বাচিত হন Standout Speaker of the Tournament। 

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন টিম মরক্কোকে প্রদান করা হয় নগদ ১০ হাজার টাকা এবং ট্রফি। রানার্সআপ টিম আর্জেন্টিনা পায় নগদ ৬ হাজার টাকা ও ট্রফি। অন্যদিকে Standout Speaker হিসেবে তাসকিয়া ইসলাম স্বপ্নীলকে প্রদান করা হয় নগদ ৩ হাজার টাকা এবং ক্রেস্ট। এছাড়াও ফাইনালে অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

আয়োজকদের মতে, ‘Battle of Words– Season 2’  শুধুমাত্র একটি বিতর্ক প্রতিযোগিতা নয়; এটি IELTS শিক্ষার্থীদের বাস্তবধর্মী ভাষা চর্চা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং আত্মবিশ্বাস গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ অব্যাহত থাকবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত