সাতান্নতে নাওমি ক্যাম্পবেল

‘লাইফ ইজ ক্যাটওয়াক’

ফ্যাশন দুনিয়ার রানী হিসেবে স্বীকৃতি পাওয়া নাওমি ক্যাম্পবেল এখনো সুপার মডেল হিসেবে রাজত্ব করছেন। বয়সের ভারে ভারী হলেও এখনো তিনি মডেলদের আইকন হয়ে আছেন বিশ্বের প্রভাবশালী এই ফ্যাশন ব্যক্তিত্ব। এখনো সক্রিয় এবং বিভিন্ন ফ্যাশন শো-তে অংশগ্রহণ করে চলেছেন নিয়মিত। কিংবদন্তি এই ব্রিটিশ মডেল, অভিনেত্রী ও গায়িকা আজ পা রাখছেন সাতান্ন বছরে। ১৯৭০ সালের এই দিনে জন্মগ্রহণ করা নাওমিই সেই আশি ও নব্বই দশকে বিশ্বের সেরা সুপার মডেলদের একজন হিসেবে খ্যাতি অর্জন করেন।

মাত্র ১৫ বছর বয়সে মডেলিং শুরু করা ক্যাম্পবেল প্রথম কৃষ্ণাঙ্গ মডেল হিসেবে ভোগ ও টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পান। ২০২৫ সালে মিলান ফ্যাশন উইকে ক্যাটওয়াক করে তিনি প্রমাণ করেছেন ফ্যাশন শিল্পে এখনো তিনি অপ্রতিরোধ্য। অনেক ঘটনার সাক্ষী নাওমি চার দশকেরও বেশি সময় ধরে ‘বৈচিত্র্যের এক প্রতিমূর্তি’ হিসেবে স্থান করে নিয়েছেন সারা বিশ্বের ফ্যাশন সচেতনদের মনে।  ফ্যাশন জগতে বর্ণবৈষম্যের বাধাও ভেঙেছেন এই মডেল।

সাতান্ন গণ্ডি পার হওয়ার কিছুদিন

আগে দ্বিতীয়বার মা হন নাওমি ক্যাম্পবেল। জন্ম দেন ফুটফুটে এক পুত্রসন্তান। দ্বিতীয়বার মা হওয়াকে ঈশ্বরের আশীর্বাদ বলে বর্ণনা করেন নাওমি। একরত্তিকে উদ্দেশ করে আবেগপ্রবণ নাওমি লেখেন, ‘তুমি জানো না যে তুমি ঠিক কতটা ভালোবাসা বয়ে এনেছ আমাদের জন্য। তোমাকেও আমরা একই রকম আদরে ও ভালোবাসায় মুড়ে রাখব।’

এর আগে ২০২১ সালে প্রথমবার মা হয়েছিলেন তিনি কন্যাসন্তানের মাধ্যমে।  নাওমি বলেন, জীবন মানেই বৈচিত্র্য। জীবন মানেই কাজ, থেমে থাকা নয়।

আমি মনে করি লাইফ ইজ ক্যাটওয়াক।

যতদিন মনেপ্রাণে সায় দেবে ততদিন কাজ করে যাব।