চন্দনাইশ প্রেস ক্লাবের সহ-সভাপতির মায়ের মৃত্যুতে শোক

চন্দনাইশ প্রেস ক্লাবের সহ-সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সভাপতি, দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডের সহযোগী সম্পাদক সাংবাদিক এস.এম.আহসানুল কবির চৌধুরী (টিটু) এর শ্রদ্ধেয় মাতা অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমাজসেবিকা ফরিদা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (২২ মে) দুপুর ২টা ২৫ মিনিটে চট্টগ্রাম নগরীর নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাজার নামাজ শুক্রবার চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের যতরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাদ এশা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

শুক্রবার (২২ মে) এক শোক বার্তায় চন্দনাইশ প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক এস.এম.আহসানুল কবির চৌধুরীর মা একজন সৎ, পরোপকারী, সমাজসেবিকা, শিক্ষক ও রত্নগর্ভা নারী ছিলেন। তাঁর এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।
 
তাঁর মৃত্যুতে চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।