মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পাবেন কবে, কী বলছে অধিদপ্তর

আগামী ২৮ মে সারা দেশে উদযাপিত হবে ঈদুল আযহা। এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা ঈদের আগে মে মাসের বেতন পাবেন না বলে জানা গেছে। 

আজ শনিবার নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা অধিদপ্তরের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, একদিকে মে মাস প্রায় শেষের দিকে এবং ২৮ তারিখ কোরবানীর ঈদ। 

সবমিলিয়ে আমাদের চিন্তাভাবনা ছিল, কিন্তু কার্যদিবসের সময় না থাকায় দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ঈদুল আযহার ছুটি শেষে অর্থ্যাৎ প্রথম কার্যদিবস থেকেই মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার ব্যাপারে কাজ শুরু করা হবে। 

তারা আরও বলেন, ‘মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের ছুটি শেষ হলেই প্রথম কর্মদিবস থেকে কাজ শুরু করব। তবে সোমবার থেকে ছুটি শুরু, আর রবিবার শেষ অফিস তাই ঈদের আগে বেতন দেওয়া সম্ভব নয়।

আগামী ২৮ মে সারা দেশে উদযাপিত হবে ঈদুল আযহা। এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা ঈদের আগে মে মাসের বেতন পাবেন না বলে জানা গেছে।