প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমানকে কটুক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান নোটিশ প্রেরণকারী আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান। তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী।
নোটিশে উল্লেখ করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে। নোটিশ প্রেরণকারী নিজেও ওই বক্তব্যে মর্মাহত হয়েছেন বলে এতে উল্লেখ করা হয়।
আইনজীবী আজিজুল হক তার ফেসবুক স্ট্যাটাসে আরও লেখেন, কেন নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না-এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আদালতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।