শুভ্রতা ছড়াচ্ছেন অপু বিশ্বাস

এবার নতুন একগুচ্ছ সাদা ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের মাঝে ফ্যাশনের জাদু ছড়ালেন ‘ঢালিউড কুইন’ অপু বিশ্বাস। ছবিগুলোতে তাকে একদম ভিন্ন রূপে, পরিচ্ছন্ন এবং রাজকীয় ভঙ্গিতে দেখা গেছে। ছবি শেয়ার করে অপু ক্যাপশনে লিখেছেন, ‘চিরায়ত রূপের আবেদন কখনো ফুরিয়ে যায় না।’ 

সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাসের এই ছবিগুলো শেয়ার করার পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে। অনেকেই তার মন্তব্যের ঘরে প্রশংসার ঝড় তুলেছেন। কেউ লিখেছেন 'কিউট', কেউ বা বলেছেন 'রানী'। তার এই নতুন লুকে তার ভক্তরা পুরোপুরি মুগ্ধ।