জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ, জট খুললেন জায়েদ খান

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করেন চিত্রনায়ক জায়েদ খান। তাদের সেই সাক্ষাতের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জায়েদ খান নিজেই। বিষয়টি বেশ কৌতূহলের জন্ম দিয়েছে নেটিজেনদের মধ্যে। পোস্টারে জায়েদের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে জোহরান মামদানিকে। পোস্টটি শেয়ার করে জায়েদ খান লিখেছিলেন, ‘আসলে কি হচ্ছে এটা? মেয়র জোহরান মামদানি আমার কাঁধে হাত রাখছে? চমৎকার!’ 

পোস্ট ঘিরেই শুরু হয় নানা আলোচনা ও জল্পনা। অনেকেই জানতে চান, কোনো আনুষ্ঠানিক আয়োজনের অংশ হিসেবেই কি দুজন একসঙ্গে এসেছেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প? অবশেষে সেই রহস্যের জট খুলেছেন জায়েদ খান নিজেই। যুক্তরাষ্ট্র থেকে তিনি জানান, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তার সঙ্গে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। 

‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’ শিরোনামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জন কবির ও সাদ আল আমীন। প্রবাসী বাংলাদেশিদের জীবন, সংগ্রাম ও অভিজ্ঞতা ঘিরে নির্মিত এই সিরিজের প্রথম পর্ব গত মার্চে মুক্তি পেয়েছিল। দ্বিতীয় পর্বটি ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা বাংলাদেশ’-এর ইউটিউব ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। জায়েদ খান বলেন, ‘জোহরান মামদানি সরাসরি আমার সঙ্গে এই শর্টফিল্মে অভিনয় করেছেন।