মানিগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের ধাক্কায় পান্নু (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত পান্নু পাশ্ববর্তী দৌলতপুর উপজেলার টেপড়ী গ্রামের মৃত শুকুর আলী ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড ফুটওভার ব্রীজের নিচে দাড়িয়ে থাকা ওই ব্যাক্তিকে আরিচাগামী ট্রাক (ঢাকা মেট্রো- ট ২২-২১৮৫) ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে বরংগাইল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়। ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বরংগাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।