গোল্ডেন ব্লাড গ্রুপের প্রকৃত নাম হলো আর এইচ-নাল ব্লাড গ্রুপ। সব মানুষের রক্তে গড়ে প্রায় ১৬ রকমের গ্রুপ নির্ধারণকারী অ্যান্টিজেন থাকে। আর এইচ-নাল গ্রুপের রক্তে এসব অ্যান্টিজেন থাকে না। আর এ জন্য এই গ্রুপের মানুষরা সাধারণ মানুষের রক্ত গ্রহণ করতে পারেন না। ১৯৬১ সালে প্রথম একজন অস্ট্রেলিয়ান মহিলার দেহে প্রথম দেখা যায় গোল্ডেন গ্রুপ। যদি ৯৯% মানুষের রক্তে যে সব সাধারণ অ্যান্টিজেন পাওয়া যায় সেগুলো থাকে না, তাই এই রক্তের গ্রুপকে বিরল বলা হয়।
এইচ-নাল গ্রুপের ব্যক্তিরা যেকোনো ব্যক্তিকে রক্ত দিতে পারেন। অর্থাৎ এরা ইউনিভার্সাল ডোনার। কিন্তু কোনো ব্যক্তির রক্ত গ্রহণ করতে পারেন না। এইচ নাল গ্রুপের ব্যক্তিরা সাধারণত স্বাভাবিক জীবনযাপন করেন। তারা সন্তানের জন্ম দিতে পারেন। অবশ্য সামান্য অ্যানিমিয়ার সমস্যা থাকে। এত কিছুর পরও তাদের জীবন একটু আলাদা। তাদের একটু বেশি সচেতন থাকতে হয়। খেয়াল রাখতে হয় যাতে কোনোভাবেই আঘাত না লাগে। কারণ আঘাতে রক্তপাত হলে, মৃত্যু ডেকে আনতে পারে। পৃথিবীতে মাত্র ৪৩ জন মানুষের দেহে এইচ-নাল রক্ত আছে।