আসন্ন পবিত্র ঈদুল আজহায় কুরবানির চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোনো বিষয়ে যোগোযোগের জন্য ফোন নম্বর দেওয়া হয়েছে উক্ত নম্বরে যোগাযোগ করা যাবে। কন্ট্রোল রুমের নম্বর- ০১৬১৭৩৩৮০৬৭।
রবিবার (২৪ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কন্ট্রোল রুম খোলার কথা জানানো হয়।
এদিকে, ঈদুল আজহাকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে কুরবানির পশুর হাট বসেছে।কিছু কিছু জায়গায় হাট জমেও উঠেছে।
সূত্র: বাসস