ধর্ষণের পর শিশুকে বাড়ির সামনে রেখে যায় অভিযুক্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিপস দেওয়ার কথা বলে ৯ বছর শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি সহিদুল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত পলাতক রয়েছেন। শিশুটি ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শনিবার (২৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিদিনের মত ওই শিশু শনিবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী সহিদুল মিয়া চিপস কিনে দেওয়ার কথা নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়। পরে অভিযুক্ত সহিদুল নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। এক পর্যায়ে শিশুটি অসুস্থতা বোধ করলে সে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, ৯৯৯ এর কলের মাধ্যমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটির পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।