ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে উপজেলার ফাতেমানগর স্টেশন এলাকায় এঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। ফাতেমানগর স্টেশন ও আওলিয়ানগর এলাকার মাঝামাঝি পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি থেমে যায় এবং ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
তিনি জানান, বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি সচল করার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।