ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় মমতাজ বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
জানা যায় শনিবার (২৫ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামকস্থানে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহ গামী ইউনাইটেড পরিবহনের একটি বাস রাস্তা পারাপারের সময় ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মমতাজ বেগমের বাড়ি উপজেলার ধানীখোলা ইউনিয়নের চরকুমারিয়াপাড়া গ্রামে।
ত্রিশাল থানার এস আই রেজাউল করিম জানান, খবর পেয়ে ধাওয়া দিলে চালক ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি রেখে পালিয়ে যায়। বর্তমানে বাসটি ত্রিশাল পুলিশের হেফাজতে রয়েছে।