ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি সময়ে হাসপাতালটিতে হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এ শিশুর মৃত্যু হয়। 

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার জানান, ময়মনসিংহ সদরের মির্জাপুর গ্রামের ১১ মাস বয়সী এক শিশু গত ১৩ মে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৪ মে) বিকেলে তার মৃত্যু হয়। শিশুটি হাম উপসর্গের পাশাপাশি আরও জটিল রোগে আক্রান্ত ছিল বলে তিনি জানান।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ৭৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।